আসন্ন পবিত্র রমাদান মাসকে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং পরিকল্পিত ইবাদতের মাধ্যমে সার্থক করতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘প্রোডাক্টিভ রমাদান সেমিনার ২০২৬’ । সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আফতাবনগরে অবস্থিত আস-সুন্নাহ অডিটোরিয়ামে এই ব্যতিক্রমী সেমিনারটি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে এই সেমিনার। এতে ছয় শতাধিক সচেতন মুসলিম নারী-পুরুষ অংশগ্রহণ করেন।